শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      ● কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার      ● জুট মিলের নোংরা পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত      ● স্কুলের পাশে জনমত উপেক্ষা করে বাণিজ্য মেলা      ● পিরোজপুরে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ      ● অরক্ষিত রেলক্রসিং, একদশকে ৭৫ জনের মৃত্যু      ● বিদ্যুতের তার চুরির ঘটনায় আটক ২      
জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পিএম

বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামের অস্থিরতা কমাতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে আগামী চার মাসে ধাপে ধাপে এসব জ্বালানি বাজারে ছাড়া হবে। এর মধ্যে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সভাপতিত্বে শুক্রবার জি-৭ নেতাদের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, জ্বালানি বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আইইএর মাধ্যমে ১০ কোটি ব্যারেল জ্বালানি মজুত থেকে সমন্বিতভাবে ছাড়া হবে। এতে ডিজেলকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও ডিজেল ছাড়ার বিষয়েও আলোচনা করবে জোটটি।

জি-৭ নেতারা আরও জানিয়েছেন, সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। বাজারে চাপ আরও বাড়াতে পারে—এমন রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে অন্যান্য উৎপাদনকারী দেশের প্রতিও। পাশাপাশি জ্বালানি পরিশোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণের সময়সূচি সমন্বয় এবং সম্ভব হলে উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে জোটটি।

জি-৭-এর এই সিদ্ধান্তের পেছনে জ্বালানি বাজারে সাম্প্রতিক সরবরাহ সংকট ও ডিজেলের বাড়তি দামের চাপ কাজ করছে। বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে জরুরি মজুত থেকে জ্বালানি ছাড়ার আহ্বান জানিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি সীমিত করার সম্ভাবনার কথাও বলেছিলেন। পরে জি-৭ বৈঠকের মাধ্যমে সমন্বিতভাবে মজুত ছাড়ার সিদ্ধান্ত আসে।

জোটটির নেতারা জানিয়েছেন, সাধারণ মানুষের জ্বালানি ব্যয় নিয়ে উদ্বেগকে তারা গুরুত্ব দিচ্ছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন হলে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে আরও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জি-৭   জ্বালানি   ডিজেল   অপরিশোধিত তেল   তেলের মজুত   আইইএ   আন্তর্জাতিক জ্বালানি বাজার   জ্বালানি সংকট   ইমানুয়েল ম্যাক্রোঁ   ডোনাল্ড ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close