শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
বিদ্যুতের তার চুরির ঘটনায় আটক ২
প্রতিনিধি, যশোর
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ পিএম

যশোরে জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাড়ির সামনে থেকে বিদ্যুতের তার চুরির ঘটনায় সজীব নামে এক যুবকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম শুক্রবার রাতে তাদের আটক করে। আটক বারান্দি পাড়া এলাকার সজীবের দেওয়া তথ্যের ভিত্তিতে হাইকোর্ট মোড়ের একটি ভাঙারি দোকানের মালিক তুহিনকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে সজীব ও তুহিনকে সঙ্গে নিয়ে দোকান খুলে সেখান থেকে চুরি করা তার থেকে বের করা বিপুল পরিমাণ তামা ও কিছু রড পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৪টা ২০ মিনিটের দিকে যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর উপশহরের বাসার সামনে থেকে বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে তার চুরির অভিযোগের তদন্ত করতে গিয়ে সজীব নামে একজনকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে সজীব বিদ্যুতের তার চুরিসহ চুরি করা মালামাল বিক্রির বিষয়ে তথ্য দেয় বলে পুলিশ জানিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই হাইকোর্ট মোড় এলাকার সেতু ট্রেডার্স নামের ভাঙারি দোকানের মালিক তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। শনিবার সকালে সজীব ও তুহিনকে সঙ্গে নিয়ে পুলিশ ওই দোকানে যায়। পরে তুহিন দোকানটি খুলে দেন এবং সজীব ও তুহিনের উপস্থিতিতে দোকানে থাকা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে বিপুল পরিমাণ তামা রয়েছে। পুলিশ জানায়, চোরেরা বিদ্যুতের তার সরাসরি ভাঙারি দোকানে বিক্রি না করে তারের ভেতরের তামা আলাদা করে বিক্রি করত। এছাড়া কিছু রডও উদ্ধার করা হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close