শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:৫৬ পিএম

সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, একদল কিশোরের হামলা ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন তিনি। গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত জাকারিয়াকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়া শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

চা বিক্রেতা রবিউল ইসলাম বলেন, কয়েকজন যুবক তার দোকানে এসে সিগারেট চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। পরে ১০ থেকে ১২ জন যুবক দোকানে এসে তার ভাইপো বাপ্পি হাসানকে মারধর শুরু করেন। এ সময় জাকারিয়া তাদের থামাতে এগিয়ে গেলে নাহিদ ওরফে রনি নামে একজন তাকে ছুরিকাঘাত করেন বলে দাবি করেন তিনি।

জাকারিয়ার চাচা ইয়াছিন খানও বলেন, মারামারি থামাতে এগিয়ে যাওয়ার পর জাকারিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার দাবি জানাই।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close