শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
পিরোজপুরে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:৪৪ পিএম

অবৈধভাবে ভারত থেকে আসা কাপড়বাহী একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার ভোরে পিরোজপুরের হুলারহাট থেকে ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটি রেখে পালিয়ে যান এতে থাকা লোকজন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কোস্টগার্ড বরগুনার পাথরঘাটা বিসিজির একটি টহল টিম বলেশ্বর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদোয়ানী এলাকায় মাছ ধরার ট্রলারটিকে থামার সংকেত দেয়। সংকেত অমান্য করে ট্রলারটি পিরোজপুরের দিকে এগিয়ে গেলে এটিকে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা। পরবর্তীতে ট্রলারটিকে পিরোজপুরের হুলারহাট খালে রেখে পালিয়ে যান এর লোকজন।

এরপর কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি আটক করে। তবে ট্রলারটিতে কাপড় পাওয়া গেলেও এর পরিমাণ জানা যায়নি।

জব্দ করা ট্রলারের কাপড় গণনা শেষে এর পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

স্বদেশ প্রতিদিন/এফএইচ

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close