শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      ● কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার      ● জুট মিলের নোংরা পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত      ● স্কুলের পাশে জনমত উপেক্ষা করে বাণিজ্য মেলা      ● পিরোজপুরে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ      ● অরক্ষিত রেলক্রসিং, একদশকে ৭৫ জনের মৃত্যু      ● বিদ্যুতের তার চুরির ঘটনায় আটক ২      ● ইউএনওর উদ্যোগে কাঠের সেতু      
রাজাপুরে ৬০০ মিটার সড়কের বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:২৫ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ৬০০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন তৈরি হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে পানি জমে তৈরি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে এলাকায় সৃষ্টি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ।

উপজেলার বাগড়ি ভূমি অফিসের পশ্চিম পাশে ছোটন সিকদারের বাড়ি থেকে নূরানী মাদ্রাসা পর্যন্ত প্রায় ৬০০ মিটার সড়কটিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। বর্ষা মৌসুমের জমে থাকা পানিতে অনেক গর্ত ঢাকা পড়েছে। ফলে চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।



স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দিন দিন এর অবস্থা আরও খারাপ হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী, শিশু এবং বয়োজ্যেষ্ঠরা। জলাবদ্ধতার কারণে জমে থাকা পানিতে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ আরও দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন তারা।

স্থানীয় বাসিন্দা খোকন সিকদার বলেন, ‘সড়কটির অবস্থা দীর্ঘদিন ধরে খারাপ। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়। তখন এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও কঠিন হয়ে পড়ে।’

একই এলাকার বাসিন্দা বিপ্লব সিকদার বলেন, শুধু যাতায়াতের সমস্যা নয়, জমে থাকা নোংরা পানির কারণে এলাকার পরিবেশও নষ্ট হচ্ছে। বিশেষ করে কোমলমতি শিশুদের মাদ্রাসায় আসা-যাওয়ায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত এই ভোগান্তি থেকে মুক্তি চান তারা।

স্থানীয়রা সড়কটি দ্রুত সংস্কারের পাশাপাশি টেকসই পানি নিষ্কাশনব্যবস্থা বা ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজাপুর   ঝালকাঠি   সড়কের বেহাল দশা   জলাবদ্ধতা   সড়ক সংস্কার   ড্রেনেজ   স্থানীয় দুর্ভোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close