বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নারীকে ধর্ষণ ও শিশুকে অপহরণের হুমকির অভিযোগ      ● যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী      ● অক্টোবর-ডিসেম্বরের মুদ্রানীতি: নীতি সুদহার ৯.৫০ শতাংশই      ● একনেকে রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প      ● মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা ওহাবসহ ১৪ জন আটক      ● ৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার      ● জমি দখলের অভিযোগ, শুনানি শেষে নিষ্পত্তির আশ্বাস      ● নিয়মিত দৌড় কি হাঁটুর ক্ষতি করে?      ● রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল, গ্রেপ্তার ২      ● সিলেটের নদীভাঙন-বন্যা ঠেকাতে স্থায়ী সমাধানে সরকার: বাণিজ্যমন্ত্রী      ● বিয়ের খবর গোপন রাখার কারণ জানালেন জেনিফার      ● শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, শুনানি ১৫ অক্টোবর      
নারীকে ধর্ষণ ও শিশুকে অপহরণের হুমকির অভিযোগ
প্রতিনিধি. শরীয়তপুর
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বাড়িঘর ছাড়ার হুমকি, হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ তুলে নিজের ও ছয় বছর বয়সী মেয়ের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন রুজিনা বেগম (৩৫) নামে এক নারী। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক মাস ধরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা গ্রামের নান্নু মিজি (৫০) এবং ফতেজঙ্গপুর ইউনিয়নের সাতপাড় গ্রামের সবুজ খালাসী (৫০) কয়েকজন লোকজন নিয়ে রুজিনা বেগমের বাড়িতে গিয়ে বিভিন্ন সময় বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছেন। একই সঙ্গে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের অপহরণ, হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে রুজিনা বেগম আরও উল্লেখ করেন, গত ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে নান্নু মিজি ও সবুজ খালাসীসহ ৭-৮ জন তাঁদের বাড়িতে গিয়ে তাঁর দুই ভাই সাগর ও মামুনকে মারধর করেন। এ সময় তিনি প্রতিবাদ করতে গেলে তাঁকেও মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করেন।

রুজিনার অভিযোগ, হামলার একপর্যায়ে তাঁকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। বাড়ি না ছাড়লে তাঁকে ধর্ষণ এবং তাঁর ছয় বছর বয়সী মেয়ে রোজাকে তুলে নিয়ে গিয়ে ‘খারাপ কাজে’ ব্যবহার করার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে মেয়ের স্কুলে যাওয়া বন্ধ করে তাঁকে নিরাপত্তার জন্য দূরের এক আত্মীয়ের বাড়িতে রাখা হয়েছে বলে আবেদনে উল্লেখ করেছেন রুজিনা।

রুজিনা বেগমের দাবি, এ ঘটনায় তাঁর ভাই সাগর তালুকদার বাদী হয়ে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ দেওয়ার পরও তাঁরা কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

বর্তমানে তিনি, তাঁর মেয়ে ও পরিবারের অন্য সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে পুলিশ সুপারের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাঁদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন রুজিনা বেগম।

এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নান্নু মিজি বলেন, ‘আমার নামে অভিযোগ দিলে আমি কী করুম। নিউজটা বন্ধ করেন। আপনার সাথে কালকে দেখা করব।’

এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘ওনারা (ভুক্তভোগীরা) আসুক। আসলে আমি দেখে বলতে পারব।’





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close