বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর      ● ৫০ শয্যার হাসপাতাল, নেই ৩১ শয্যার জনবলও      ● ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন      ● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      
চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ায় সুশীল চন্দ্র ঋষি (৭০) নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে পাংশা মডেল থানায় এজাহার দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে এজাহারটি দায়ের করা হয়।




এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বাধন মণ্ডল (৩০)সহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে সুশীল চন্দ্র ঋষির বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা দরজায় চর-থাপ্পড় মারেন এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে চলে যান।

এজাহারে আরও বলা হয়, পরদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুশীল চন্দ্র ঋষির ব্যবহৃত মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। একই সঙ্গে ২ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এরপর দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে আসামিরা সুশীল চন্দ্র ঋষির বাড়িতে ঢুকে টিনের বেড়া, দরজা ও জানালা কুপিয়ে ভাঙচুর করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। পরিবারের লোকজনের ডাক-চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

ভুক্তভোগী সুশীল চন্দ্র ঋষি দাবি করেন, পার্শ্ববর্তী গ্রামের ক্ষিরোদ কুমার ঋষির সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পাংশা উপজেলার হিন্দু নেতারা বিষয়টি সমাধান করে দিলেও ক্ষিরোদ কুমার সব সময় তাঁর ক্ষতি করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

হামলার বিষয়ে সুশীল চন্দ্র ঋষি বলেন, হামলাকারীরা প্রথমে বাড়িতে ঢুকেই বোমা ফাটান। এরপর টিনের বেড়া ভাঙচুর করেন। ভয়ে তিনি অন্য ঘরে চলে যান। পরে ঘরের ভেতর থেকে সোনাদানা ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এর আগেও রাতে এসে ২ লাখ টাকা চাঁদা দাবি এবং মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এদিকে রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস রিলিজে জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জেলা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার পাশাপাশি জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   পাংশা   পাংশা মডেল থানা   হামলা   ভাঙচুর   চাঁদা দাবি   চাঁদাবাজি   বসতবাড়িতে হামলা   সুশীল চন্দ্র ঋষি   রাজবাড়ী জেলা পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close