মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভিপি শাহীনসহ স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার      ● চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার      ● ২৫ গ্রামের মানুষের কান্নার কারণ যে রাস্তা      ● কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা      ● লটে নিউইয়র্ক টাইমস কর্মকর্তাকে গুলি, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার      ● দুর্গাপূজার ছুটি ২২ অক্টোবরও হতে পারে      ● যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম      ● পল্লী মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্য      ● শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিদপ্তরের মতবিনিময় ও কুইজ      ● ইরানের এনপিটি ছাড়ার আলোচনায় উদ্বিগ্ন রাশিয়া      ● ক্যান্সার আক্রান্ত আসাদের পাশে যুবদল      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু      
ভিপি শাহীনসহ স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলার আসামি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন ওরফে ভিপি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে নেওয়া হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার চারজনকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে আদালত চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফেরদৌস হোসেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানার কলাতলী বিচ এলাকার একটি রিসোর্ট ও এর আশপাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বিস্তারিত জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান। তিনি জানান, সাজেদুর রহমান শাহীন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ১১টির বেশি মামলা রয়েছে।

এ ছাড়া সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০) বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি, সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং মো. ফেরদৌস হোসেন (২৬) স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ভাদুর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও বিস্ফোরক আইনে ৯টির বেশি মামলা রয়েছে। আর ফেরদৌস হোসেনের বিরুদ্ধে দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ প্রসঙ্গে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বলেন, সাজেদুর রহমান শাহীন কক্সবাজারে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও রিমান্ডে তাদের থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে মর্মে প্রত্যাশা এই কর্মকর্তার।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close