সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● একদিনে ১৬ জন আক্রান্ত হামে      ● বেশি রেড মিট খেলে বাড়তে পারে যে ক্যান্সারের ঝুঁকি      ● ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির      ● গাজা নিয়ে সিনেমা, নেতানিয়াহুর রোষে দুই ইসরায়েলি নির্মাতা      ● ১৮ দেশের বাজার ধরতে রপ্তানি কৌশল করছে সরকার      ● সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য      ● মেডিকেল-ঢাবি ছেড়ে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল জজ হাসান      ● ছত্তিশগড়ের রিতেশ পাল ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার      ● ইয়াবার টাকার দ্বন্দ্বে জাকারিয়া হত্যা      ● জাতিসংঘে বাংলাদেশের অংশগ্রহণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে      ● শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটি      ● প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      
একদিনে ১৬ জন আক্রান্ত হামে
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জনে। আর সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যু ১৭৯ জনে পৌঁছেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে নতুন করে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৬৩ জন সন্দেহজনক রোগী।

নতুন শনাক্ত ১৬ জনসহ চলতি বছরের শুরু থেকে সিলেট জেলায় নিশ্চিত রোগী ৩৯৬ জন। এ ছাড়া হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের এ সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দুজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বয়স ছিল আট মাস এবং বাড়ি সিলেট সদর উপজেলায়।

মৃত্যুর হিসাব বিশ্লেষণে দেখা যায়, সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত বিভাগে ১৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৬৮, হবিগঞ্জে ২২, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ৬৫ জন।

অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ নিশ্চিত রোগে মোট মৃত্যু ১০ জন।

সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে সিলেটে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭২ জনে। হবিগঞ্জে ২৬, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৬ জন। সব মিলিয়ে বিভাগে মোট মৃত্যু ১৭৯ জন।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন পাঁচজন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close