বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শীতের অসুখ এড়াতে খাদ্যতালিকায় রাখুন ৬ উপাদান      ● কৃষক হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার      ● অবৈধ ইটভাটা বন্ধ করে ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ      ● এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর      ● অপারেশনাল সক্ষমতা বাড়াতে আনসার ব্যাটালিয়নের ১৪ দিনের প্রশিক্ষণ      ● ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদেরও সমান দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক      ● টেকসই ডেইরি খাত গড়তে আধুনিক প্রযুক্তির ওপর জোর      ● জমির মালিকানা নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মানিক মিয়ার অভিযোগ      ● কপ-৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর      ● জামালপুরে ছাত্রদলের পদধারী নেতাকে ছাত্রলীগ নেতা বানিয়ে মামলায় আসামি      ● পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উদ্ভাবনের আহ্বান      ● কপ৩১ ঘিরে পরিবেশকর্মীদের মিলনমেলা আন্তালিয়ায়      
ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে মাসব্যাপী কর্মসূচি
প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর শহরের বিভিন্ন দোকানপাট, মাছের বাজার, মুদি বাজারসহ বিভিন্ন এলাকায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

অভিযানে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি, আবর্জনা এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরি করা হয়।

এ সময় ব্যবসায়ী ও পথচারীদের জমে থাকা পানি ও আবর্জনা অপসারণ, পানির ট্যাংক ও ফুলের টব পরিষ্কার রাখা এবং নিয়মিত আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, ‘পিরোজপুরকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয়েছে। এই মহামারি এককভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এজন্য আমরা মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি। আজ কর্মসূচির প্রথম দিন। বাজার ও বিভিন্ন এলাকায় মশা নিধনের জন্য ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পিরোজপুর পৌরবাসীর উদ্দেশে আমি বলতে চাই, মশার বংশবিস্তার রোধে কোথাও পানি জমতে দেবেন না। নিজের আঙিনা প্রত্যেকে নিজে পরিষ্কার রাখুন।’

অভিযানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবির, সহ-সভাপতি মেহেদী হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  পিরোজপুর   ডেঙ্গু   ডেঙ্গু প্রতিরোধ   ডেঙ্গু সচেতনতা   পরিচ্ছন্নতা অভিযান   মশা নিধন   পিরোজপুর চেম্বার অব কমার্স   ব্যবসায়ী   জনসচেতনতা   মশার বংশবিস্তার   ডেঙ্গু হটস্পট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close