রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে      ● মোজতবা খামেনির বেঁচে ফেরার নেপথ্যে ভয়াবহ সেই হামলা      ● দুই মাসে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ      ● জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল, পাস হলে হবে গণভোট      ● নিজের নাম দেখে স্কুল ভবন উদ্বোধন না করেই ফিরলেন      ● জয়ের ১০তম জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা      ● স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার      ● নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ      ● ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত      ● পর্যটনের সম্ভাবনা পাহাড়জুড়ে      ● শরীর নিয়ে কটাক্ষের জবাব ‘মোটি’ লেখা ব্লাউজে স্বরার      ● ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      
পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মদিনা লাইব্রেরির স্বত্বাধিকারী মহি উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মুন্না বুক সেন্টারের স্বত্বাধিকারী এএইচএম মান্নান মুন্না।

এ ছাড়া মায়া বুক সেন্টারের স্বত্বাধিকারী সঞ্জীব চন্দ্র শীল বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বসুরহাটের একটি চাইনিজ রেস্টুরেন্টে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা করেন বাপুস নোয়াখালী জেলা শাখার সহসভাপতি মুনিরুল হক মুরাদ, সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী ও কোষাধ্যক্ষ মো. ওবায়দুল হক জুয়েল, সহসভাপতি ফয়েজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দোহা লিটন, আবু নাছের, জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ রহমত উল্যাহ এবং সদস্য আবদুস সামাদ আসিফ।

বাপুসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, তিন বছরের জন্য নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগে কোম্পানীগঞ্জে বাপুসের কমিটি গঠনে কোনো নির্বাচন হয়নি। এবারই প্রথম গোপন ব্যালটে ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হলো। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে পুস্তক ব্যবসায়ীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএইচএম মান্নান মুন্না বলেন, “ভোটারদের ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে একটি বড় দায়িত্ব। ভোটাররা আমার ওপর যে বিশ্বাস রেখেছেন, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে সংগঠন বড়। তাই নবনির্বাচিত কমিটির সব নেতৃবৃন্দ ও বাপুসের সম্মানিত সদস্যদের সঙ্গে নিয়ে সংগঠনের ঐক্য, মর্যাদা ও ব্যবসায়িক স্বার্থ রক্ষায় কাজ করতে চাই।”






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close