শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের      ● ভ্রু ও চোখের পাতা ঘন করার সহজ ঘরোয়া উপায়      ● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে এক যুবককের যাবজ্জীবন
একে আজাদ ,রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালতের বিচারক ইউসুফ হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার মুচিদাহ খামারডাঙ্গি গ্রামের খলিল শেখের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২০ আগস্ট রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে ছোট ভাইয়ের কান্নায় রুনার মেয়ে উম্মে সিনহার ঘুম ভেঙে যায়। এ সময় বিছানায় মাকে না পেয়ে সে বারান্দায় গিয়ে প্রতিবেশী মিলন শেখকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে উঠানে মাকে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এ সময় মিলন পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুনার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের ভাই মো. রায়হান তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ মিলন শেখসহ তিন আসামিকে গ্রেপ্তার করে।

আইনজীবী আইয়ুব আলী খান জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন। মামলার অপর দুই আসামির বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close