শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের      ● ভ্রু ও চোখের পাতা ঘন করার সহজ ঘরোয়া উপায়      ● ১৮তম বিজেএস পরীক্ষায় সারাদেশে ১৩তম ঢাবির পারভেজ রহমান      ● ধুনটে পৃথক মামলায় ৫ আসামি গ্রেপ্তার      ● কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?      ● আজ স্বপ্ন দেখার দিন      ● আজ মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ, খেলা শুরু বিকেল ৩টায়      ● প্রাইমারির ভেরিফিকেশনে বাদ পড়াদের হাহাকারে সয়লাব ফেসবুক      ● বড় ধাক্কা সামলেও ভারতের শীর্ষ ধনী অভিনেতা শাহরুখ খান      ● ইরানের ৭ দিনের প্রস্তাব, শর্ত মানলে খুলবে হরমুজ      
মেঘনায় আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মেঘনা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বলেন, মেঘনায় কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। এ জন্য মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থেকে জনগণের পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মেঘনার সাধারণ মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান ড. খন্দকার মারুফ হোসেন।




পরে মিছিলটি উপজেলার হাইওয়ে কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেঘনা থানার ফটকে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনী, সদস্যসচিব এস এম সালাহউদ্দিন সরকার, সাবেক সদস্যসচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবদিন সরকার, দিলারা শিরিন, ডা. এম এ কাইয়ুম, প্রফেসর শহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, আব্দুল মতিন, মো. হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, আব্দুল গাফফার, অ্যাডভোকেট কামরুজ্জামান, আব্দুল কাদের, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান ও আলমগীর হোসেন।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, সদস্যসচিব আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, আতাউর রহমান লোদী, মো. দেলোয়ার হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close