শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
পাংশায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে
একে আজাদ, রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৭:১৫ PM

রাজবাড়ীর পাংশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পাংশা মডেল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাংশা মডেল থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

সভায় পাংশা উপজেলার ১০৫টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু পুলিশের ওপর নির্ভর না করে প্রতিটি পূজা মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও পাহারার ব্যবস্থা রাখতে হবে। এখন থেকেই মন্দির ও আশপাশের এলাকায় পর্যায়ক্রমে পাহারার ব্যবস্থা করতে হবে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে।

তিনি আরও বলেন, পূজা চলাকালীন মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা, প্রবেশ ও বের হওয়ার পথ নিরাপদ রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য পূজা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, পাংশায় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close