শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
সাংবাদিকদের প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৮:৪৭ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে হতদরিদ্রদের কার্ড বিতরণের অনিয়ম বিষয়ে বক্তব্য দিতে সরকারি গুদামে ডেকে নিয়ে সাংবাদিকদের ওপর বহিরাগতদের ডেকে এনে হামলা করে আহত করার অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তা মুরাদ হোসেনের বিরুদ্ধে।

গতকাল বিকেলে উপজেলা সরকারি খাদ্য গুদামে গ্রীন টিভির স্থানীয় প্রতিনিধি কামরান পারভেজ ইভানের ওপর অতর্কিত হামলা চালায় গুদাম কর্মকর্তা মুরাদ হোসেন ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী নূরে আলম ও মহসিন তালুকদার দিপু। এ সময় দেশ টিভির সাংবাদিক অভিজিৎ ঘোষ ভিডিও ধারণ ও হামলায় বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমানের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা ও গুদাম সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পাঁচ আগস্ট-পরবর্তী নূরে আলম উপজেলা খাদ্য অধিদপ্তরের সিন্ডিকেটের প্রধান আর মহসিন তালুকদার দিপু তার সহযোগী।

এর আগেও খাদ্য গুদামের অনিয়ম-দুর্নীতির অভিযোগ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইতে গেলে তাদেরকেও হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ একই সিন্ডিকেটের বিরুদ্ধে।

এ বিষয়ে দেশ টিভির জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চালের কার্ড বিতরণের অনিয়ম ও দুর্নীতির তথ্য পাই। এরপর গ্রীন টিভির ভূঞাপুর উপজেলা প্রতিনিধিকে সঙ্গে নিয়ে অনিয়মের ভিডিও ধারণ, ভুক্তভোগীদের বক্তব্য নেওয়ার পর স্বপক্ষের বক্তব্যের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমানকে ফোন করি। পরে তিনি জানান, জেলার কর্মকর্তা গুদামে এসেছেন এবং সেখানেই আমন্ত্রণ জানান।

পরে শিয়ালকোল এলাকায় অবস্থিত খাদ্য গুদামে গেলে বক্তব্য নেওয়ার এক পর্যায়ে ওসিএলএসডি মুরাদ আলী নুরে আলম ও দিপুকে ডেকে আনেন এবং ওসিএলএসডিসহ তারা গ্রীন টিভির সাংবাদিকের ওপর অতর্কিতভাবে হামলা করে আহত করে। এ সময় আমি ভিডিও ও বাধা প্রদান করতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে বের করে দেন তারা। কোনো রকম প্রাণভয়ে ফিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ইভান। এতে জীবনের নিরাপত্তা ও ঘটনার বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেওয়া হবে।

এ বিষয়ে ইভান বলেন, আমি কিছু বুঝে ওঠার আগেই প্রথমে গুদাম কর্মকর্তা ও পরে অন্য দুজন উপর্যুপরি কিল-ঘুষি, লাথি আর লাঠির আঘাত করে। আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এখনো নানা হুমকি দিচ্ছে। তারা খারাপ প্রকৃতির লোক ও প্রভাবশালী হওয়ায় নিরাপদ স্থানে আছি। এ বিষয়ে সাংবাদিক নেতাদের কাছে অভিযোগ জানিয়েছি। তারা বিষয়টি দেখছেন।

এদিকে ঘটনা জানাজানি হলে খাদ্য অধিদপ্তরের নানা দুর্নীতির অভিযোগ করছেন ডিলার ও স্থানীয়রা। তাদের অভিযোগ, জেলা খাদ্য কর্মকর্তার নির্দেশে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে ওসিএলএসডি মুরাদ হোসেন। সম্প্রতি সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার কথা থাকলেও ওই কর্মকর্তা সিন্ডিকেটের মাধ্যমে কার্ডপ্রতি পাঁচ হাজার টাকা ঘুষ গ্রহণ করে ধান ও চাল সংগ্রহ করেছেন।

এ ছাড়া উপজেলার ডিলারদের ডেকে নিয়ে অপমান করে গোডাউন থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার বলেন, আগের ডিলাররা গোডাউন থেকে চাল নিতে যেতে পারেন না। তাকে ঘুষ দেওয়ার পরও চালে কম দেয়। প্রতিবাদ করলেই সন্ত্রাসীদের ডেকে আনেন। তারা আরও বলেন, ওসিএলএসডির কক্ষ একটা টর্চার সেল হিসেবে ব্যবহৃত হয়। সেখানে কোনো সিসিটিভির লাইন খুলে রাখা হয়।

এ বিষয়ে অভিযুক্ত নুরে আলম ও দিপু বলেন, ওই সাংবাদিকরা খাদ্য গুদামে চাঁদাবাজি করতে এসেছে। এর আগেও সে আমাদের বিরুদ্ধে সংবাদ করায় ক্ষতি হয়েছে। তাই আমরা তাকে শাসন করেছি। তবে ওই সংবাদের কোনো তথ্য বা লিংক দিতে পারেননি তারা।

উপজেলা খাদ্য গোডাউন কর্মকর্তা (ওসিএলএসডি) মুরাদ আলী বলেন, ফোন করে নয়, ওনারা ইচ্ছে করেই গুদামে এসেছে। আমি মারি নাই। ওনারা সাংবাদিককে মারধর করেছে। পরে আমরা ফিরিয়ে দিয়েছি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই ন্যক্কারজনক। একটা অফিসের ভিতর গিয়ে এভাবে কাউকে মারধর করতে পারে না কেউ। তারা কোন ক্ষোভে মারধর করেছে, সেটা জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল নিউজ চ্যানেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার বলেন, দিনকে দিন প্রকৃত সাংবাদিকতার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ তো দূরে থাক, সংগ্রহকালেই সাংবাদিকরা সরাসরি প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এমন একটা অনিরাপদ পরিস্থিতি তৈরি হয়েছে যে, সেইসব অধিকাংশ হুমকি তারা প্রকাশ করতেও সাহস পান না। আর ঘটনাটি ভয়াবহ পরিস্থিতিরই জ্বলন্ত উদাহরণ যে, সরকারি কর্মচারী তার চাকরির বিধি ও দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলতে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন এবং নিজে নেতৃত্ব দিয়ে রাষ্ট্রের নাগরিকদের মারপিট করে ভয়ের পরিবেশ সৃষ্টি করছেন, যাতে কেউ মুখ খুলতে সাহস না পায়।

এ বিষয়ে টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক শামীম আল মামুন বলেন, মাঠের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে আমরা উৎকণ্ঠায়। ডেকে নিয়ে হামলাকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া স্বরূপ দেখছি। আমরা আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি। এতে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না পাই, তবে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

জেলা খাদ্য কর্মকর্তা মইনুল হোসেন বলেন, আমরা আইন মেনে কাজ করি। ঘটনা জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close