সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত ১৬
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম

গাজা সিটিতে একটি যুদ্ধবিধ্বস্ত সাততলা আবাসিক ভবন ধসে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনি সিভিল ডিফেন্স আল জাজিরাকে জানায়, গত রাতে ভবনটি ধসে পড়ার পরপরই আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেন।

আল জাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা হাতে করে ধ্বংসাবশেষ সরিয়ে শিশু ও অন্য আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া শিশুদের সাহায্যের আকুতিও শোনা যায় বলে ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে।

একটি ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে একটি কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে দেখা যায়। আরও কয়েকজন জীবিত ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছোট শিশুও ছিল। পরে আহত ও উদ্ধার হওয়া ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়।

ধ্বংসস্তূপে প্রায় ১০০ জন আটকা থাকার আশঙ্কা
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আল জাজিরাকে জানিয়েছেন, নিখোঁজদের সন্ধান এবং ধ্বংসস্তূপের নিচে থাকা ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তার দাবি, ভবনটির ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ১০০ ফিলিস্তিনি আটকা পড়ে থাকতে পারেন।

তবে উদ্ধারকাজে প্রয়োজনীয় সরঞ্জামের সংকট রয়েছে। এ কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ইসরায়েলি এক হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই হামলার পর ভবনটিতে ফাটল দেখা দেয় এবং কাঠামো দুর্বল হয়ে পড়ে। পরে সেটি ধসে যায়।

দীর্ঘদিনের সংঘাতে গাজার বহু ভবন ক্ষতিগ্রস্ত বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন মেরামতের জন্য প্রয়োজনীয় নির্মাণসামগ্রী প্রবেশে বিধিনিষেধ থাকায় অনেক ভবন সংস্কার করা সম্ভব হয়নি।

মাহমুদ বাসালের ভাষ্য অনুযায়ী, আশ্রয়কেন্দ্র বা উপযুক্ত তাঁবুর সংকটের কারণে বহু ফিলিস্তিনি ঝুঁকিপূর্ণ ভবনেই থাকতে বাধ্য হচ্ছেন। ফলে এসব দুর্বল ভবন তাদের জন্য আরও বড় নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #গাজা #গাজাযুদ্ধ #ফিলিস্তিন #ভবনধস #উদ্ধারঅভিযান #গাজাসিটি #ফিলিস্তিনি #যুদ্ধ #আন্তর্জাতিকসংবাদ #মধ্যপ্রাচ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close