বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা      ● ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● পাবনায় এপেক্স ক্লাবের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত      ● মোংলা বন্দরে কাঠবাদাম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী      ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের কারাদণ্ড      ● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      
শিক্ষা ও নারীর অধিকার সুরক্ষায় সরকারের উদ্যোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম

নারীর পরিচয়কে শুধু কন্যা, মা বা স্ত্রীর পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে নারীর বহুমাত্রিক পরিচয় ও সক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রচলিত সামাজিক ধারণাগুলো নতুন করে বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর লেকশোর হোটেলে কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস আয়োজিত ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সঠিক সামাজিক বয়ান প্রতিষ্ঠার ওপর গুরুত্ব
ববি হাজ্জাজ বলেন, অনুষ্ঠানের আলোচনায় রাজনীতি, ধর্ম ও জেন্ডার বিষয়ে বিভিন্ন ভুল ন্যারেটিভ উঠে এসেছে। সব বিষয় চিহ্নিত করা তাঁর কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিরা বিষয়গুলো পর্যালোচনা করবেন বলে তিনি আশা করেন।

তিনি বলেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, তা নির্ধারণে সঠিক সামাজিক বয়ান প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। নারী ও পুরুষের পরিচয় ও সক্ষমতা নিয়ে প্রচলিত ধারণাগুলোও এ ক্ষেত্রে নতুনভাবে বিবেচনা করা প্রয়োজন।

সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য
প্রাথমিক ও গণশিক্ষা খাতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হলো সব শিশুর কাছে মানসম্মত শিক্ষা যথাযথভাবে পৌঁছে দেওয়া।

এ জন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং পর্যায়ক্রমে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও কার্যকর সরকারি মনিটরিংয়ের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

দুর্গম এলাকার শিক্ষায় বিশেষ গুরুত্ব
হাওরসহ দেশের দুর্গম ও প্রান্তিক অঞ্চলের প্রাথমিক শিক্ষার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, এসব এলাকার শিশুদের জন্য অবকাঠামো, শিক্ষক উপস্থিতি, আবাসন এবং শিক্ষা কার্যক্রমের বিশেষ চাহিদা রয়েছে।

দুর্গম অঞ্চলে বিদ্যালয়ের অবকাঠামো কেমন হবে, শিক্ষকদের আবাসিক সুবিধা কীভাবে নিশ্চিত করা যায় এবং শিক্ষার মান কীভাবে আরও উন্নত করা যায়—এসব বিষয় বিবেচনায় নিয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় উদ্যোগ
প্রাথমিক বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়েও সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কিছু বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে বিদ্যালয়ে প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী বিনামূল্যে সরবরাহ এবং শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করার জন্য পাইলট উদ্যোগ নিয়ে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে লেখক ও উন্নয়নকর্মী নিশাত সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, আন্না মিনজ, নুসরাত তাবাসসুম জ্যোতি এবং সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #নারীরঅধিকার #নারীরক্ষমতায়ন #ববিহাজ্জাজ #নারীওশিশু #শিশুরঅধিকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close