সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
আকাশে বিমানের ভেতর আতঙ্ক, নিরাপদে মাশহাদে ফিরল বোয়িং ৭৩৭
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:২০ পিএম

ইরানে উড্ডয়নের কয়েক মিনিট পর একটি বিমানের ইঞ্জিনে তীব্র কম্পন শুরু হলে কেবিনের ছাদের আস্তরণ খুলে পড়ে। এতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চিৎকার শুরু করেন। তবে বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে মাশহাদ বিমানবন্দরে ফিরে আসে।

সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, সেপেহরান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি মাশহাদ থেকে কেরমানশাহর উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, বিমানের একটি চাকার টায়ার খুলে যাওয়ার পর ইঞ্জিনে সমস্যা তৈরি হয়। এরপর উড্ডয়নের সময় বিমানটিতে তীব্র কম্পন শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে পাইলট যাত্রীদের কারিগরি সমস্যার কথা জানান।

একপর্যায়ে আকাশে থাকা অবস্থায় বিমানটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করলে ক্রুরা যাত্রা বাতিল করে মাশহাদ বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তীব্র কম্পনের কারণে কেবিনের ভেতরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

যাত্রীদের বর্ণনা অনুযায়ী, কম্পনের সময় বিমানের ওপরের লাগেজ রাখার খোপগুলো খুলে যায়। এতে যাত্রীদের ব্যাগ ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র আসন ও চলাচলের পথের ওপর পড়ে যায়। কিছু যাত্রী এসব পড়ে যাওয়া জিনিসের আঘাত পেয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি মাশহাদ বিমানবন্দরে ফেরার সময় আতঙ্কিত যাত্রীরা দোয়া পড়ছেন এবং চিৎকার করছেন। বিমানটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে। জরুরি সেবাদানকারী কর্মীরাও বিমানবন্দরে প্রস্তুত ছিলেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় কোনো যাত্রী বা ক্রু গুরুতর আহত হননি। তবে বিমানটির ভেতরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। বিমানের টায়ার খুলে যাওয়ার সঙ্গে পরবর্তী ইঞ্জিনের সমস্যার কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে। বিমানটির কারিগরি পরীক্ষা শেষে ঘটনার কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #ইরান #বিমানদুর্ঘটনা #বিমান #বোয়িং৭৩৭ #সেপেহরানএয়ারলাইন্স #মাশহাদ #কেরমানশাহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close