বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, অভিযোগ ও রাজনৈতিক চাপ থেকে দায়মুক্তি পেতে এবং নিজেকে সুরক্ষিত রাখতেই আসিফ মাহমুদ জামায়াত জোটের রাজনীতিতে যোগ দিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি দাবি করেন, আসিফ মাহমুদ যখন জামায়াতবিরোধী অবস্থানে ছিলেন, তখন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য ছিল। সে সময় দুর্নীতির অভিযোগের কারণে ড. মুহাম্মাদ ইউনূসের অনুরোধ থাকা সত্ত্বেও জামায়াতের আমির তাকে ঢাকা-১০ আসনে মনোনয়ন দেননি বলেও দাবি করেন তিনি।

রাশেদ খান বলেন, বর্তমানে আসিফ মাহমুদ জামায়াত জোটের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলা হচ্ছে। তার ভাষ্য, একজন ব্যক্তি অপরাধী নাকি নিরপরাধ, সেটি এখন তার রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভর করছে।

তিনি আরও মন্তব্য করেন, কেউ জামায়াতের রাজনীতি করলে বা দলটিকে সমর্থন করলে তার সব অপরাধ যেন মুছে যায় এবং তিনি পুরোপুরি নিষ্পাপ হয়ে যান। একই কারণে আসিফ মাহমুদও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে যোগ দিয়েছেন বলে দাবি করেন তিনি।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, বর্তমানে আসিফ মাহমুদকে পুরোপুরি নিষ্পাপ ও কলঙ্কমুক্ত হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ভবিষ্যতে এনসিপি জামায়াত জোট থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ ছাড়া আসিফ মাহমুদ নিজেকে সুরক্ষিত রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ‘সেইফ এক্সিট’ নিয়েছেন বলে দাবি করেন রাশেদ খান। জামায়াত তাকে ঢাকা দক্ষিণে ছাড়বে না জানিয়ে দেওয়ার পর তিনি ঢাকা উত্তরের দিকে গেছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পরবর্তীতে জামায়াত নেতা সেলিম উদ্দিনকে সমর্থন দিয়ে আসিফ মাহমুদ সরে দাঁড়াবেন বলেও মন্তব্য করেন রাশেদ খান।

সবশেষে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্রকে জামায়াতের সমর্থনে দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে এত বড় ত্যাগ স্বীকার করতে হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  আসিফ মাহমুদ রাশেদ খান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close