বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৫ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রাইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেমিমা। গত মে মাসে ‘দ্য মেইল অন সানডে’ জানিয়েছিল, প্রায় এক বছর প্রেমের সম্পর্কের পর তাদের বাগদান সম্পন্ন হয়।

জেমিমার ভাই বেন গোল্ডস্মিথ বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্ত্রী জেমিমা জোন্সও ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তিনি নবদম্পতির বিয়ে উদ্‌যাপনের কথা জানান এবং দিনটিকে আনন্দের বলে উল্লেখ করেন।

ক্যামেরন ও’রাইলি প্রয়াত মিডিয়া ব্যবসায়ী ও আন্তর্জাতিক রাগবি তারকা স্যার অ্যান্থনি ও’রাইলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ক্যামেরন বাবার প্রতিষ্ঠান ‘ইন্ডিপেন্ডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া’-তে কাজ করেছেন। পরে অস্ট্রেলিয়ার ‘এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া’-তেও প্রায় এক দশক দায়িত্ব পালন করেন।

২০০০ সালে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান ক্যামেরন। এরপর ২০০৩ সালে ‘বায়ার্ড ক্যাপিটাল’ নামে একটি প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠান সুইস মিটারিং কোম্পানি ‘ল্যান্ডিস+গাইর’ অধিগ্রহণ করে। ২০১১ সালে তোশিবার কাছে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে কোম্পানিটি বিক্রি করার আগে ক্যামেরন এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিভিন্ন প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময় জেমিমা ও ক্যামেরনের পরিচয় হয় বলে জানা গেছে।

প্রয়াত প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ঠ বন্ধু জেমিমার ইমরান খানের সঙ্গে দাম্পত্য জীবন ছিল প্রায় নয় বছরের। ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই ছেলে—কাসিম ও সুলাইমান।

জেমিমা পরবর্তী সময়ে চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত হন। তার প্রযোজিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। পাকিস্তানের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ হিসেবে চলচ্চিত্রটিকে তিনি ‘লাভ লেটার’ হিসেবে বর্ণনা করেছেন।

অন্যদিকে ক্যামেরন ও’রাইলির আগের সম্পর্কের ঘরে চার সন্তান রয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  জেমিমা গোল্ডস্মিথ ইমরান খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close