বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
ইংল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের ১১ পয়েন্টও কাটা গেল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বড় ব্যবধানে হারের পর এবার স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান। এজবাস্টনে তৃতীয় টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় পাকিস্তান দলকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকা থেকে কাটা হয়েছে ১১ পয়েন্ট।

ইংল্যান্ডের কাছে আট উইকেটে হারা ম্যাচটিতে নির্ধারিত সময় ও অনুমোদিত ছাড় হিসাব করার পরও পাকিস্তান লক্ষ্যমাত্রার চেয়ে ১১ ওভার পিছিয়ে ছিল। এর পরিপ্রেক্ষিতে এই শাস্তি দেওয়া হয়।

মাঠের আম্পায়ার পল রাইফেল ও ক্রিস গ্যাফানি, তৃতীয় আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার রাসেল ওয়ারেনের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেন এমিরেটস আইসিসি এলিট প্যানেল অব ম্যাচ রেফারির সদস্য রঞ্জন মাদুগালে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি কম ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে এ জরিমানার সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি কম ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হয়।

ফলে পাকিস্তানের ডব্লিউটিসি পয়েন্টে বড় ধাক্কা লেগেছে। ১১ পয়েন্ট হারানোর পর দলটির পয়েন্টের হার দাঁড়িয়েছে ৪.৬৩ শতাংশে। মাত্র ৫ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকার নবম ও শেষ স্থানে রয়েছে। তাদের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তানের ব্যবধান ২৫ পয়েন্ট।

দলের অধিনায়ক বাবর আজমও এই শাস্তির আওতায় পড়েছেন। দলের অন্য খেলোয়াড়দের মতো তাকেও ম্যাচ ফির জরিমানা দিতে হবে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি পাকিস্তানের জন্য নানা বিতর্কে ঘেরা ছিল। দ্বিতীয় টেস্টে হারের পর দলের প্রধান কোচ সরফরাজ আহমেদকে বরখাস্ত করা হয় এবং সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সূচিতে নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের ম্যাচগুলো।



স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান ইংল্যান্ড টেস্ট_ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close