বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘এখন আমরা বন্ধু’, শুভশ্রী প্রসঙ্গে যা বললেন দেব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম

দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও প্রথম গান প্রকাশ পেয়েছে। দুটিই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে সিনেমার প্রচারের চেয়ে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা বেশি হওয়ায় কিছুটা বিরক্ত অভিনেতা দেব।

সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি। দেব জানান, একসময় শুভশ্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে তারা ভালো বন্ধু। তবে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত আগ্রহের কারণে প্রকাশ্যে স্বাভাবিকভাবে কথা বলতেও অস্বস্তি হয়।

দেব বলেন, একসময় তাদের সম্পর্ক ছিল, এখন তারা বন্ধু। কিন্তু প্রকাশ্যে শুভশ্রীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও সেটি কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপন করা হবে, তা নিয়ে তাকে ভাবতে হয়। এমনকি কোনো অনুষ্ঠানে শুভশ্রীকে আলিঙ্গন করলেও সেটি নিয়েও ভিডিও তৈরি হয় বলে জানান তিনি।

অভিনেতার দাবি, এ কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা খুব বেশি একসঙ্গে উপস্থিত হচ্ছেন না। কারণ একসঙ্গে বের হলেই সিনেমার বদলে তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্স নিয়ে প্রশ্ন করা হচ্ছে।

দেব বলেন, তারা প্রচারে বের হলেই ডিভোর্স বা বিচ্ছেদ নিয়ে প্রশ্ন আসে। অথচ সিনেমাটি নিয়ে কেউ আলোচনা করছে না। তার প্রথম পরিচালিত সিনেমার বিশাল ক্যানভাস, লাদাখে শুটিংসহ নির্মাণের বিভিন্ন দিকও আলোচনায় আসছে না বলে আক্ষেপ করেন তিনি।

বড় বাজেটের ‘দেশু ৭’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। প্রকাশিত টিজারে সিনেমার অ্যাকশন দৃশ্য দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পাশাপাশি দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও আলোচনায় এসেছে।

দেব জানান, দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুধু শুভশ্রীকে নিয়ে অল্প সময়ে শুটিং করে একাধিক সিনেমা বানিয়ে ব্যবসা করার সুযোগ থাকলেও তিনি সে পথে যাননি।

অভিনেতার ভাষ্য, শুভশ্রীকে নিয়ে অল্প সময়ের শুটিং করে চারটি সিনেমা তৈরি করা সম্ভব ছিল এবং সেগুলো থেকে ভালো ব্যবসাও হতে পারত। কিন্তু ‘ধূমকেতু’র পর দর্শক দেব-শুভশ্রীকে যেভাবে পর্দায় দেখতে চেয়েছেন, সেই প্রত্যাশা নিয়ে গবেষণা করেই ‘দেশু ৭’-এর গল্প ও চিত্রনাট্য তৈরি করা হয়েছে।

দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close