বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঘুরে দাঁড়ানোর আগেই চোট, সোসিয়েদাদের বিপক্ষে অনিশ্চিত আলভারেজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না জুলিয়ান আলভারেজের। দলবদলের বাজার শেষ হওয়ার পর আতলেতিকো মাদ্রিদে নিজের জায়গা পুনরুদ্ধার এবং সমর্থকদের আস্থা ফেরানোর চেষ্টায় ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর মধ্যেই পেশির চোটে নতুন করে মাঠের বাইরে চলে যেতে হলো তাঁকে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে আলভারেজকে পাচ্ছে না আতলেতিকো মাদ্রিদ। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, পেশিতে সমস্যা থাকায় দলের সঙ্গে সান সেবাস্তিয়ানে যেতে পারেননি তিনি। এমনকি ম্যাচের আগের দিনের অনুশীলনেও অংশ নেননি আলভারেজ। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ম্যাচের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময় রাত ১টায় সোসিয়েদাদের মাঠে শুরু হওয়ার কথা ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আলভারেজের অনুপস্থিতি আতলেতিকোর আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে।

এর আগে দলবদল নিয়ে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তার মধ্যে ছিলেন আলভারেজ। গত জুনে বিশ্বকাপ চলাকালীন আতলেতিকো ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তাঁর সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় ছিল বার্সেলোনা। কাতালান ক্লাবটিও তাঁকে দলে নিতে আগ্রহী ছিল। তবে আতলেতিকো নিজেদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্রতিদ্বন্দ্বী ক্লাবের হাতে তুলে দিতে রাজি হয়নি।

দলবদল ঘিরে তৈরি হওয়া অস্বস্তির প্রভাব পড়ে মাঠেও। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে সমর্থকদের দুয়ো শুনতে হয় আলভারেজকে। পরে অভিমানে টানা তিন দিন দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন তিনি। এর পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সেভিয়ার বিপক্ষে লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচের স্কোয়াডেও রাখা হয়নি তাঁকে।

শেষ পর্যন্ত আপাতত আতলেতিকোতেই থাকতে হচ্ছে—এটা নিশ্চিত হওয়ার পর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা শুরু করেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। গত সপ্তাহে বিলবাওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে ৩১ মিনিট খেলেন তিনি। সেই ম্যাচে তাঁর মাঠে ফেরাকে স্বস্তির বার্তা হিসেবেই দেখা হচ্ছিল।

কিন্তু নতুন চোট আবারও থামিয়ে দিল আলভারেজের ফেরার পথ। আতলেতিকোর জন্য সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি যেমন ছিল লিগে ঘুরে দাঁড়ানোর সুযোগ, তেমনি আলভারেজের কাছেও ছিল নিজের পুরোনো ছন্দে ফেরার গুরুত্বপূর্ণ পরীক্ষা। চার ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে থাকা আতলেতিকোকে এখন আলভারেজকে ছাড়াই সেই লড়াইয়ে নামতে হবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  জুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close