বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
তাইজুলকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২১ পিএম

বিশ্বের সেরা স্পিনারদের তালিকায় বাংলাদেশের তাইজুল ইসলামকে রেখেছেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার মুশতাক আহমেদ। বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা এই স্পিন কিংবদন্তি সময়ের সেরা তিন স্পিনারের নাম বলতে গিয়ে তাইজুলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও ইংল্যান্ডের আদিল রশিদের নাম উল্লেখ করেছেন।

সম্প্রতি উইজডেনকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশতাক এই তিন স্পিনারকে এগিয়ে রাখার কথা জানান। তবে তার পছন্দের তালিকায় অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকেও রাখা যায় বলে মনে করেন তিনি।

বিশেষ করে ওয়ানডে দলে লায়নকে বিবেচনা না করায় বিস্ময় প্রকাশ করেছেন মুশতাক। তার মতে, লায়নের এখনও ওয়ানডে ক্রিকেট খেলার সামর্থ্য রয়েছে।

মুশতাক বলেন, ‘নাথান লায়ন ওয়ানডে খেলে না—এতে আমি বিস্মিত। সে এখনও চাইলে ওয়ানডে খেলতে পারত। জানি না অস্ট্রেলিয়া কেন কখনও ওকে বিবেচনা করেনি।’

তাইজুল, মহারাজ ও রশিদকে কেন সেরা স্পিনারদের তালিকায় রেখেছেন, সেটিও ব্যাখ্যা করেছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। তিনি বিশেষভাবে তাইজুলের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নেওয়ার ধারাবাহিকতার কথা তুলে ধরেন।

মুশতাক বলেন, ‘তাইজুলের ২৭০-এরও বেশি উইকেট আছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ, ইংল্যান্ডের আদিল রশিদসহ অনেকেই আছেন, যারা সাদা বলেও নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছে। লায়নের সময় হয়তো পেরিয়ে গেছে।’

একজন স্পিনারের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো বোলিং করার সক্ষমতাকে দেখেন মুশতাক। তার মতে, বর্তমান সময়ে ব্যাটারদের টেকনিক বুঝে তাদের চ্যালেঞ্জ করতে সক্ষম স্পিনারদের গুরুত্ব অনেক বেশি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে ভালো ওভার করতে পারে এমন বাঁহাতি স্পিনার যদি আপনি দেখেন, আবারও বলি, ধারাবাহিকভাবে ভালো ওভার… এখন অন্যদের টেকনিক ধরা ফেলা যায়, চ্যালেঞ্জ করা যায়। যে তিনজনের কথা বললাম, আন্তর্জাতিক ক্রিকেটে তারা খুবই ভালো।’

বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সুবাদে তাইজুলকে কাছ থেকে দেখার সুযোগও পাচ্ছেন মুশতাক। তার এমন প্রশংসা তাইজুলের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ধারাবাহিকতারই স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  তাইজুল ইসলাম মুশতাক আহমেদ বাংলাদেশ ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close