বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নতুন স্পোর্টস প্রেডিকশন অ্যাপের বিজ্ঞাপনে হলিউড অভিনেত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম

হলিউড অভিনেত্রী সিডনি সুইনি এবার সিনেমা বা সিরিজের কারণে নয়, বরং একটি বিজ্ঞাপনকে ঘিরে আলোচনায় এসেছেন। নতুন স্পোর্টস ট্রেডিং ও প্রেডিকশন অ্যাপ নোভিগের বিজ্ঞাপনে প্রায় পুরোপুরি অনাবৃত অবস্থায় ক্যামেরার সামনে হাজির হয়েছেন ‘ইউফোরিয়া’ অভিনেত্রী।

বিজ্ঞাপনটিতে সুইনিকে বিভিন্ন খেলাধুলার সরঞ্জামের সঙ্গে দেখা যায়। কখনো বাস্কেটবল ও ফুটবল দিয়ে শরীরের গুরুত্বপূর্ণ অংশ আড়াল করেছেন তিনি। আবার কখনো হকি গোলপোস্ট, ফুটবল প্যাড, বেসবল ক্যাচারের হেলমেট কিংবা হকি গোলকিপারের মাস্ক ব্যবহার করে নিজের শরীর ঢেকেছেন।

শুধু বিজ্ঞাপনের মুখ হিসেবেই নয়, নোভিগের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়েছেন সুইনি। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার হওয়ার পাশাপাশি শেয়ারহোল্ডারও হয়েছেন।

বিজ্ঞাপনটি নিয়ে দেওয়া এক বিবৃতিতে সুইনি জানান, একটি মজার ধারণাকে সামনে আনাই ছিল এই প্রচারের উদ্দেশ্য। তাঁর মতে, সব ধরনের বাড়তি বিষয় সরিয়ে খেলাধুলার ওপরই পুরো মনোযোগ দেওয়ার ধারণা থেকেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপনের শুরুতেই সুইনিকে বলতে শোনা যায়, ‘ভাবছেন খেলাধুলা সম্পর্কে আপনি সব জানেন? তাহলে প্রমাণ করুন।’ এরপর তাঁকে বাস্কেটবল হুপের ওপর বসে থাকতে দেখা যায়। শরীরের বিভিন্ন অংশ ঢেকে রাখতে ব্যবহার করা হয়েছে কয়েকটি বাস্কেটবল ও ফুটবল।

এরপর বিজ্ঞাপনে একের পর এক ভিন্ন ভিন্ন খেলাধুলার সরঞ্জাম ব্যবহার করতে দেখা যায় অভিনেত্রীকে। কখনো হকি গোলকিপারের সরঞ্জাম, কখনো ফুটবল প্যাড আবার কখনো বেসবল ক্যাচারের হেলমেটের মাধ্যমে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনের ভিজ্যুয়াল। একপর্যায়ে নোভিগের জার্সিও পরেন সুইনি।

নোভিগ গত মাসে যুক্তরাষ্ট্রজুড়ে কার্যক্রম শুরু করেছে। ফেডারেল নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় পরিচালিত এই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য ব্যবহারকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। প্রতিষ্ঠানটি আধুনিক আর্থিক বাজারের ট্রেডিং পদ্ধতির সঙ্গে খেলাধুলাভিত্তিক প্রেডিকশন মার্কেটের ধারণাকে একত্র করেছে।

খোলামেলা বিজ্ঞাপনে সিডনি সুইনির উপস্থিতি অবশ্য এবারই প্রথম নয়। চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড সির্ন চালুর পর সেখানকার প্রচারণাতেও একাধিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। এর আগে গত বছর আমেরিকান ইগলের একটি জিনসের বিজ্ঞাপনেও অভিনয় করেছিলেন তিনি। সেই বিজ্ঞাপনে ‘গুড জিনস’ শব্দ নিয়ে করা শব্দখেলা অনলাইনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন সুইনি। ‘দ্য হাউসমেইড’-এর সাফল্যের পর এর সিকুয়েল ‘দ্য হাউসমেইডস সিক্রেট’-এ দেখা যাবে তাঁকে। এর আগে ‘এনিবডি বাট ইউ’ সিনেমায় অভিনয় করে বড় সাফল্য পেয়েছিলেন তিনি। তুলনামূলক কম বাজেটের সেই রোমান্টিক কমেডি শেষ পর্যন্ত প্রায় ৪০ কোটি ডলার আয় করে বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

সিডনি সুইনির সামনে আরও বেশ কয়েকটি বড় কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে নেটফ্লিক্সের ‘গান্ডাম’ সিনেমা এবং স্টুডিওক্যানালের ‘দ্য কাস্টম অব দ্য কান্ট্রি’। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও ব্যবসায়িক কর্মকাণ্ডেও নিজের উপস্থিতি আরও জোরালো করছেন এই হলিউড তারকা।


স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সিডনিসুইনি ইউফোরিয়া ভাইরালবিজ্ঞাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close