বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
দিল্লির বিমানবন্দরে পানি, ব্যাহত বিমান চলাচল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অতিরিক্ত বৃষ্টির পানি জমে গেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর প্রবেশপথ ও আশপাশের এলাকায়। এতে বিমানবন্দরে যাতায়াতেও চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিমানবন্দরের গেটের সামনে পানি জমে যাওয়ায় অনেক যাত্রীকে প্যান্ট গুটিয়ে ও ট্রলি ঠেলে পানি পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে দেখা যায়। পরিস্থিতির কারণে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে।

রানওয়েতে পানি জমে যাওয়া এবং ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লিতে অবতরণের জন্য আসা ১১টি বিমানকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি বিমান জয়পুরে, চারটি লখনউতে এবং দুটি বিমান আহমেদাবাদ ও চণ্ডীগড়ে অবতরণ করে।

বিমানবন্দরে আটকে থাকা এক যাত্রী পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি জীবনে কোনো বিমানবন্দরে এত পানি জমতে দেখেননি। পানি কিছুটা কমার অপেক্ষায় ছিলেন তিনি।

শুধু বিমানবন্দর নয়, দিল্লির বিভিন্ন নিচু সড়ক ও ফ্লাইওভারের নিচেও পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে। আকস্মিক বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় নগরবাসীর স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়ে।

আবহাওয়া দপ্তর নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, বের হওয়ার আগে সড়কের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া এবং ঝড়ের সময় বিদ্যুতের খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ দিনভর দিল্লিতে হালকা থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আরএম



আরও সংবাদ   বিষয়:  ইন্দিরাগান্ধীবিমানবন্দর জলাবদ্ধতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close