প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০০ পিএম

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত গুণীজনেরা বক্তব্য ও আলোচনায় অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে দলের নেতাকর্মীরা বিএনপির রাজনৈতিক ইতিহাস, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। পাশাপাশি দেশের উন্নয়ন, জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসছে বলে আয়োজনে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/আরএম