বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      
এমসিকিউতে ৩২৫৫তম, ব্যবহারিকে অষ্টম—রাবিতে ভর্তি নিয়ে প্রশ্ন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম আপডেট: ০৫.০৯.২০২৬ ১২:৫০ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে ঘিরে এক শিক্ষকের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিজের ছেলে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও ভর্তি পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহা. মুনিরুল হক।


ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট নথি বিশ্লেষণে জানা গেছে, অধ্যাপক মুনিরুল হক ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেশন কমিটির কো-অর্ডিনেটর এবং ব্যবহারিক পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য ছিলেন। শুধু তাই নয়, তার ছেলে আব্দুল্লাহ জুবায়ের যে ব্যবহারিক পরীক্ষার গ্রুপে অংশ নেন, সেখানেও তিনি পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিধি অনুযায়ী, কোনো শিক্ষক, তার সন্তান বা নিকটাত্মীয় ভর্তি পরীক্ষায় অংশ নিলে বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ভবনে ওই শিক্ষক দায়িত্ব পালন করতে পারেন না। প্রশ্নপত্র ও উত্তরপত্র মূল্যায়ন কমিটিতেও তার থাকার সুযোগ নেই।

কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, অধ্যাপক মুনিরুল হক তার ছেলে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন—এ তথ্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাননি।

অধ্যাপক মুনিরুল হকের ছেলে আব্দুল্লাহ জুবায়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় ৪৭ নম্বর পেয়ে ৩ হাজার ২৫৫তম হন। পরে তিনি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। ব্যবহারিক পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে ৩১ নম্বরসহ মোট ৭৮ নম্বর পেয়ে নিজ গ্রুপে অষ্টম স্থান অর্জন করেন।

জানা গেছে, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষা পরিচালনা কমিটির ১১ সদস্যের একজন ছিলেন অধ্যাপক মুনিরুল হক। এ ছাড়া ২ ও ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত তিনটি গ্রুপের ব্যবহারিক পরীক্ষাতেও তিনি পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ‘সি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক গোলাম মর্তুজা জানান, নিয়ম অনুযায়ী কোনো শিক্ষকের সন্তান বা নিকটাত্মীয় পরীক্ষার্থী হলে বিষয়টি লিখিতভাবে কো-অর্ডিনেশন কমিটিকে জানাতে হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রের ভবনে ওই শিক্ষক দায়িত্ব পালন করতে পারেন না। তবে অধ্যাপক মুনিরুল হক এ ধরনের কোনো আবেদন করেননি বলে তিনি জানান।

নিজের ছেলের ব্যবহারিক পরীক্ষার সময় দায়িত্ব পালনের বিষয়টি স্বীকার করেছেন অধ্যাপক মুনিরুল হকও। তিনি বলেন, ছেলের পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি লিখিতভাবে জানানো হয়নি। তবে ব্যবহারিক পরীক্ষায় তিনি শুধু পরিদর্শকের দায়িত্বে ছিলেন এবং নম্বর দেওয়ার কোনো সুযোগ তার ছিল না। নিয়ম লঙ্ঘনের বিষয়ে তিনি স্বীকার করেন, কিছুটা নিয়ম লঙ্ঘন হয়েছে, তবে এতে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়।



ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতাদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তারা ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ঘটনাটিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহীও অভিযোগটি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





স্বদেশ প্রতিদিন/আরএম


আরও সংবাদ   বিষয়:  রাজশাহীবিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষা২০২৫২৬  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close