সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ড. এম এ কাইয়ুমের পক্ষে উঠান বৈঠক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:১০ পিএম

বাড্ডা-ভাটার এলাকার তথা ঢাকা-১১ আসনের উন্নয়ন ড. এম এ কাইয়ুমের হাত ধরেই হয়েছে উল্লেখ করে এবার সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত আধুনিক সমাজ গড়ার অঙ্গীকার করেন তারই সহধর্মিণী শামীম আরা বেগম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম-এর পক্ষে আয়োজিত উঠান বৈঠকে তিনি ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বক্তব্যের শুরুতেই শামীম আরা বেগম বলেন, ড. এম এ কাইয়ুমের অতীত উন্নয়নমূলক কাজের ওপর আলোকপাত করে উল্লেখ করেন, ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন তার নির্বাচিত প্রতিনিধি কমিশনার হিসেবে এই এলাকায় গ্যাস, পানি, রাস্তাঘাটসহ মৌলিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই এলাকার উন্নয়নমূলক কাজ উনার মাধ্যমেই শুরু হয়েছে।
তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি দেন যে, ধানের শীষকে জয়যুক্ত করা হলে এলাকায় আরও উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে এবং তারা জনগণের পাশে থেকে কাজ করে যাবেন। তিনি বলেন, "সামনে যেন আমরা আরও এলাকার উন্নয়ন করতে পারি আপনাদের পাশে থেকে, এজন্য আপনারা সবাই ধানের শীষ মার্কায় ভোট দিবেন।"
এসময় তিনি পূর্ববর্তী নির্বাচনী সাফল্যের জন্য দলের নিবেদিতপ্রাণ কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে আমি অনেক ভোট পেয়েছি যার অবদান শুধুমাত্র আমার ছোট ভাই ও বোনদের। তিনি বিশেষভাবে ছোট ভাই এবং মহিলা দলের নেত্রীদের ভূমিকার প্রশংসা করেন।
তিনি কর্মীদের ত্যাগ ও সাহসিকতার কথা তুলে ধরে বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় আমাদের অনেক নির্যাতনের মধ্যে কাজ করতে হয়েছে, প্রতিদিন কাজের পর আমাদের লোকদের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেত।
বক্তব্য শেষে তিনি উপস্থিত জনতাকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান এবং সকলের কাছে তার স্বামীর জন্য সমর্থন ও ভোট কামনা করেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস