সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
আর্থিক সংকটে থাকা ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার পরিকল্পনা বিএনপির: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ১:৫৬ PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজ সংস্কারের ভূমিকা পালনকারী ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, তাদের অবশ্যই আর্থিক সহায়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব বলে বিএনপি মনে করে। তাদের প্রতিমাসে রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ সম্মানী দেয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম ও খতিব সম্মেলনে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, আগামীর নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে তাদের।

তিনি আরও বলেন, লাখ লাখ ইমাম-খতিব এবং মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের বাইরে রেখে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ইনসাফভিত্তিক দেশ গড়তে আগামী নির্বাচনে সকল ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থনের আহ্বান জানান তিনি।

শাপলা চত্বরে ক্র্যাকডাউন চালানো হয়েছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, গণহত্যার প্রতিবাদে ও হেফাজতের সমর্থনে তখন বিএনপি সারাদেশে হরতালসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছিল।

স্বদেশ প্রতিদিন/ এমএস


আরও সংবাদ   বিষয়:   ইমাম-মুয়াজ্জিন   ভাতা   তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close