বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
নির্বাচনে একটি আসন হাতপাখা পাবে কি না সন্দেহ আছে: এবিএম মোশাররফ
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পাখা কিংবা দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি নবী পাবেন ভোট, কিংবা বেহেশতে যাওয়া যায়- ভোটের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীক থেকে সারা দেশে একটা আসন জিততে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে।’ 

আজ শনিবার (২২ নভেম্বর) বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবিএম মোশাররফ বলেন, ‘আমরা আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রাখি। কোরানকে এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করি। আমরা ধর্মভীরু। আমাদের সাধারণ ভোটারদের দুই টা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চায়।’ এর থেকে সবাই কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমরা এবং দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ । আর বিএনপি ক্ষমতায় গেলে আমাদের নেতা জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। তাই এই এলাকার উন্নয়ন করতে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।’

ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/ এমএস 


আরও সংবাদ   বিষয়:   আসন হাতপাখা   এবিএম মোশাররফ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close