সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রাফি–গৌরব
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:৪২ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নাঈম উদ্দিন রাফি এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের কৃষি বিভাগের শিক্ষার্থী সানজিদুল্লাহ গৌরব।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ভবনের আইকিউএসি রুমে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো. মুবদী ইসলাম রাফিন নতুন কমিটির ঘোষণা দেন। সভা সঞ্চালনা করেন বর্তমান কমিটির অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক মো. কামরুল হাসান মেহেদী ও স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক মারুফা মজুমদার। এতে উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হয়েছেন শামস উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি (বাংলা বিতর্ক) মুসাইবা চৌধুরী ইলা, সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) সায়মা আহমদ চৌধুরী এবং সহ-সভাপতি (প্রচার ও প্রকাশনা) সুধা বড়ুয়া।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) আবরার হোসেন আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা বিতর্ক) তাওসিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) সাঈদ বিন হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ তাইমুন হাসান, দপ্তর সম্পাদক আসমা আতিকা তনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফায়িকা ফাতীন তিতিক্ষা, গ্রাফিক্স ও ডিজাইন সম্পাদক মো. কামরুল হাসান মেহেদী, কর্মশালা ও পাঠচক্র সম্পাদক তনিমা মহি, সদস্য সম্পাদক স্বপ্নীল পাল তুর্য, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রায়হান কবির এবং স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক জি.এম. মারুফা মজুমদার নির্বাচিত হয়েছেন।

সদ্য নির্বাচিত সভাপতি নাঈম উদ্দিন রাফি বলেন, “নতুন দায়িত্বে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। যুক্তিবোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমরা একটি সক্রিয়, সৃজনশীল ও প্রভাবশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। সবার সহযোগিতা ও ঐক্যই আমাদের অগ্রযাত্রার প্রধান শক্তি।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নোবিপ্রবি   ডিবেটিং   সোসাইটি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close