প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৯:৪৮ AM

সংগৃহীত ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে। তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই মন্তব্য করেছেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী গঠিত হয়। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, বিভিন্ন দুর্যোগ ও জাতীয় সংকটে সশস্ত্র বাহিনী জনগণের পাশে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অসীম সাহস ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী জনগণের আস্থার প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।
তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় থেকে সশস্ত্র বাহিনী আধুনিক, দক্ষ ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
তিনি স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং সশস্ত্র বাহিনী দিবসের সফলতা কামনা করেন।