বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ভিয়েতনামে টানা বর্ষণে ভয়াবহ বন্যা, নিহত কমপক্ষে ৪১ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৮:২৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে টানা বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এতে কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সপ্তাহান্ত থেকে ভিয়েতনামের মধ্যাঞ্চলে অবিরাম বৃষ্টি এবং হঠাৎ বন্যার কারণে বড় মাত্রার ক্ষতি হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যে, আরও ৯ জন নিখোঁজ আছেন এবং তাদের সন্ধানে উদ্ধারকাজ চলমান।

টানা বর্ষণে দেশটির ৫২ হাজারের বেশি ঘরবাড়ি ডুবে গেছে। প্রায় পাঁচ লাখ বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন রয়েছে। গত তিন দিনে কয়েকটি এলাকায় দেড় মিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৯৩ সালের ভয়াবহ বন্যার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পথে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে উপকূলীয় শহর হোই আন এবং না চাং রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ভিয়েতনাম ধারাবাহিকভাবে বৈরী আবহাওয়ার শিকার হয়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশটিতে কালমেগি এবং বুয়ালয় নামে দুটি টাইফুন আঘাত হানে।

সরকারি হিসাব অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ভিয়েতনামের ক্ষতি হয়েছে প্রায় ২ বিলিয়ন ডলার।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, অনেক পরিবার ঘরের ছাদে আশ্রয় নিয়ে আছে, আর বাড়ির ভেতর দিয়ে পানি ঢুকে পরিস্থিতি আরও খারাপ করছে। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে লাম ডং প্রদেশের একটি ঝুলন্ত সেতু ভেসে যেতে দেখা গেছে। একই প্রদেশে ভূমিধসে প্রধান সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বন্যাকবলিত এলাকা থেকে কয়েক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেনা ও পুলিশ সদস্যদের উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে।

না চাংয়ের এক রেস্তোরাঁ মালিক এএফপিকে জানান, তার দোকান প্রায় এক মিটার পানির নিচে। তিনি বলেন, “রেস্তোরাঁর আসবাবপত্র নিয়ে খুব চিন্তায় আছি, কিন্তু কিছু করার নেই। বৃষ্টি কমছে না, তাই শিগগিরই পানি নামবে বলে মনে হচ্ছে না।”

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত মধ্যাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ভিয়েতনাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close