বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
শিক্ষক সংকট নিরসনের দাবিতে কুবি'র সাংবাদিকতা বিভাগের স্মারকলিপি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:৪৪ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সংকটের কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তাই সংকট নিরসনে দ্রুত শিক্ষক, ল্যাব অপারেটর নিয়োগ এবং কম্পিউটার ল্যাব চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বরাবর এই স্মারকলিপি প্রদান করেন বিভাগের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে তারা জানান, দীর্ঘদিন যাবত বিভাগে মাত্র চারজন শিক্ষক পাঠদান দিচ্ছেন। এতে করে একজন শিক্ষকের উপর অধিক কোর্সের চাপ পড়ছে। তাছাড়াও বিভিন্ন প্রশাসনিক কাজেও শিক্ষকদের ব্যাস্ত থাকতে হয়। মাত্র তিনজন শিক্ষক দিয়ে একটি বিভাগের ছয়টা ব্যাচ চলছে।  

স্মারকলিপিতে আরও বলা হয়, বিভাগে রয়েছে অধ্যাপক সংকট। যার কারণেও শিক্ষার্থীরা একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিথি শিক্ষক দ্বারা পাঠদানেও তারা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হন। 

স্বারকলিপি প্রদান শেষে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ কাওসার বলেন, দীর্ঘদিন যাবত আমাদের বিভাগ মাত্র চারজন শিক্ষক দিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের বিশাল পরিমাণ অর্থ খরচ করে একটা ল্যাব চালু হলেও সেখানে কোন অপারেটর বা প্রশিক্ষক না থাকায় আমরা ল্যাব ব্যবহার করতে পারছিনা। দ্রুত শিক্ষক সংকট নিরসনের ব্যাপারে উপাচার্য স্যার আমাদের আশ্বাস্ত করেছেন। এবং খুব শীঘ্রই একজন ল্যাব অপারেটরও নিয়োগ দেয়া হবে বলেছেন।

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোট ১০ জন শিক্ষকের মধ্যে ৬ জন শিক্ষকই রয়েছেন শিক্ষা-কার্যক্রমের বাহিরে। ফলে মাত্র ৪ জন শিক্ষক নিয়েই চলতে হচ্ছে বিভাগটির।



স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  কুবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close