বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
কুবিতে মার্কেটিং কৌশল নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:০৪ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে সমসাময়িক ব্যবসায়িক জটিলতা ও পরিবর্তনশীল বাজার কাঠামোর প্রেক্ষাপটে দিনব্যাপী ‘Emerging Marketing Strategies in the Era of Contemporary Business Challenges’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


আজ বৃহস্পতিবার( ২০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ। 

সেমিনারটি পরিচালনা করেন মার্কেটিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. ময়নুল হাসান, এবং সভাপতিত্ব করেন বিভাগের প্রধান প্রফেসর ড. মাহের নেগার।

সেমিনারে কুবির ছয়জন বিশিষ্ট সাবেক শিক্ষার্থী (অ্যালামনাই) মূল বক্তা হিসেবে উপস্থিত থেকে সমসাময়িক মার্কেটিং চর্চা, কৌশলগত উদ্ভাবন এবং বর্তমান ব্যবসায়িক প্রেক্ষাপটে উদীয়মান চ্যালেঞ্জ, এসব বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করবেন, ইভেন্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শতাধিক শিক্ষার্থী, অংশগ্রহণকারী করেছেন।

আয়োজক সূত্রে জানা যায়, পুরো দিনের এই ইভেন্টে  ব্যক্তিগত কী-নোট প্রেজেন্টেশন, লাইভ কেস ডিসকাশন, বাস্তবভিত্তিক অভিজ্ঞতা বিনিময়, শ্রোতাদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর এবং একটি বিশেষ প্যানেল আলোচনা ছিল। 

এ বিষয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “বর্তমান ব্যবসায়িক বিশ্ব অভূতপূর্ব পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তি, ভোক্তা আচরণ ও বাজার গতিশীলতার পরিবর্তনে আজকের শিক্ষার্থীদের আরও বেশি গবেষণামুখী, দক্ষ ও উদ্ভাবনী হতে হবে। এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "মার্কেটিং বিভাগের এলামনাইদের এমন সুন্দর আয়োজনের জন্য তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এলামনাইদের উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা, কারণ তারা নিজেদের বড়ভাইদের দেখে প্রেরণা লাভ করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা প্রদানে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।"


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কুবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close