বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘আইনশৃঙ্খলা রক্ষায় মীরসরাই পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে’
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:২৬ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যাপক হারে চুরি ছিনতাই ডাকাতি ও চাদাবাজি বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। দেখা দিয়েছে জনমনে অসন্তোষ  ও আতঙ্ক। নিরাপত্তা নেই সাধারণ জনজীবনের। মানুষের ব্যাপক সমালোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীরসরাই থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন জামায়াত মনোনীত প্রার্থী ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।  

এসময় তিনি বলেন এসব চুরি ছিনতাই ডাকাতি চাদাবাজি বন্ধে পুলিশ প্রশাসনকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৫ টার দিকে মীরসরাই থানা অফিসার ইনচার্জ কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, পুুলিশ অনেক কাজ করছে এটি সত্য। তবে যে পরিমাণ চুরি-ডাকাতি হচ্ছে তা বন্ধ করতে হবে। প্রশাসন আন্তরিক হলে এবং তাদের যে টিম রয়েছে তারা সম্মলিত ভাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করলে অপরাধীরা থাকবেনা। পুলিশের কোন প্রকার সহয়োগীতা প্রয়োজন হলে পুলশেকে সহযোগীতা করার আশ্বাস প্রধান করেন তিনি।এসময় তিনি চুরি ডাকাতির বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহব্বান জানান।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান এসময় জানান, ৫ আগষ্ট পরবর্তী সারাদেশের ন্যায় মীরসরাইতেও অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যে হারে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে তার সাথে পাল্লা দিয়ে পুলিশি তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। কিন্তু সীমিত লজিস্টিক ও অপর্যাপ্ত লোকবল নিয়ে পর্যাপ্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। তার পরেও বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলেও ২০ থেকে ৩০ টি মামলার আসামি কেও গ্রেফতারের দিনেই জামিন দিয়ে দেয়া হয়। ফলে অপরাধীদের গ্রেফতার করেও সুফল পাওয়া যাচ্ছে না। 

আদালতের প্রতি ওসি আতিকুর রহমানের এমন অভিযোগের প্রেক্ষিতে ডেপুটি এটর্নি জেনারেল বলেন, আসামীর জামিন নির্ভর করে পুলিশের এফআইআর এর উপর ভিত্তি করে।  পুলিশের এফআইআর যদি দুর্বল হয় তাহলে আসামি জামীন পেতে সুবিধা হয়। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা জামায়াতে  আমির নুরুল কবির, মীরসরাই পৌরসভা জামায়াত সভাপতি মাওলানা শিহাব উদ্দিন ও জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/ আরএফ





আরও সংবাদ   বিষয়:  অ্যাডভোকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close