সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
চাটখিলে পৌর কিচেন মার্কেট উদ্বোধন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম

নোয়াখালীর চাটখিলে নির্মাণের প্রায় ১০ বছর পর পৌর কিচেন মার্কেট উদ্বোধন হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের উদ্যোগে চাটখিল পৌর কিচেন মার্কেটের ‘তোহার বাজার’ উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান। সভা পরিচালনা করেন ইঞ্জিনিয়ার সাইফুর রহমান পলাশ ও দুলাল।   

সভায় প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, পৌরবাসীর সুবিধার্থে এ মার্কেটে মাছ, মাংস, সবজি ও মুদি দোকান চালু করে দোকান মালিকদের দ্রুত ব্যবসা শুরু করতে এবং একই সাথে মার্কেটের ব্যবসায়ীদের যে কোন প্রয়োজনে তিনি সকলকে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মোস্তফা কামাল, জে.এসডি’র কেন্দ্রীয় নেতা, চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা দেওয়ান শামসুল আরেফিন শামীম, এহসানুল এক মাসুদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর নূর নবী, বণিক সমিতি'র সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা জামাল উদ্দিন, কিচেন মার্কেটের দোকান মালিক ইমতিয়াজ ও আমির হোসেন প্রমূখ। 


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  চাটখিল   কিচেন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close