সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
তেঁতুলিয়ায় বায়ু ও শব্দ দূষণকারী ব্যবসায়ী এবং চালকদের জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম
তেঁতুলিয়ায় বায়ু ও শব্দ দূষণকারী ব্যবসায়ী এবং চালকদের জরিমানা

তেঁতুলিয়ায় বায়ু ও শব্দ দূষণকারী ব্যবসায়ী এবং চালকদের জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের যৌথ অভিযানে নির্মাণ সামগ্রী রাস্তার উপর ফেলে বায়ু দূষণ এবং অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারের দায়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সুড়িগছ ও আঠারখাড়ি এলাকায় পরিচালিত এই মোবাইল কোর্টে রাস্তার ওপর নির্মাণসামগ্রী সংরক্ষণ করে বায়ু দূষণের অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারের কারণে দুটি ট্রাকের চালককে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং শব্দদূষণকারী তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসন, তেঁতুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. আকাশ। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযান চলাকালে বালু ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের পক্ষ থেকে জানানো হয়েছে— এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ





আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   বায়ু   শব্দ   দূষণকারী   ব্যবসায়ী   জরিমানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close