বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তিতুমীর কলেজে ছাত্রীদের স্বাস্থ্যসেবায় ন্যাপকিন ভেন্ডিং স্থাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম

নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। এই মেশিন থেকে নারী শিক্ষার্থীরা বাজারমূল্যের তুলনায় কম দামে ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের তৃতীয় তলার কমনরুমে এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

নোবেল ইসলাম সূর্য বলেন, ‘তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীদের সুবিধার্থে অ্যাকাডেমিক এলাকায় এই প্রথম ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো। ইনশাআল্লাহ সামনে প্রতিটি ভবনে একটি করে মেশিন স্থাপনের পরিকল্পনা আছে।

তিনি আরও বলেন, ‘কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এসব প্রয়োজন মেটাতে ততটা আন্তরিক নয়—তাই নিজেদের উদ্যোগে এই কার্যক্রম শুরু করেছি। এক বছর ধরে আমরা শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজ নারী শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো। শিক্ষার্থীদের জন্য এ ধরনের সেবামূলক কাজ ভবিষ্যতেও করে যাব।’

ভেন্ডিং মেশিন স্থাপনের বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, ‘শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে নারী শিক্ষার্থীরা জরুরি সময়ে ক্যাম্পাসের বাইরে না গিয়েই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। সূর্যকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।’

নারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ক্যাম্পাসে নারীর জন্য স্বাস্থ্য–বান্ধব পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি। শুধু মেশিন স্থাপন নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সচলতা নিশ্চিত করার দিকেও নজর দেওয়ার তাগিদ দেন তারা।


স্বদেশ প্রতিদিন/ এমএস 



আরও সংবাদ   বিষয়:  তিতুমীর কলেজ   ন্যাপকিন ভেন্ডিং স্থাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close