বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
‎রাবি শিক্ষার্থীদের ওপর হামলা, সন্দেহের তালিকায় শিবিরের কর্মীসহ ৪জন
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম আপডেট: ২০.১১.২০২৫ ৮:২১ PM

মুখোশ পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সন্দেহের তালিকায় ৪জনের নাম রয়েছে বলে জানিয়েছে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

‎ওসি আব্দুল মালেক বলেন, “আমরা কাল রাতেই শিক্ষার্থীদের কাছ থেকে কিছু নাম পেয়েছি। তাদেরই সন্দেহের তালিকায় রেখে অভিযান চালিয়ে যাচ্ছি। সন্দেহের তালিকায় থাকা চারজন হলো- জনি, সোহাগ, সাকিব এবং আকাশ। এদের মধ্যে জনি ও সাকিব স্থানীয় জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত। তবে এই সকল বিষয়ে স্পষ্ট ধারণার জন্য আমাদের তদন্ত চলমান রয়েছে।”

‎আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টা থেকে তিন দফা দাবিতে কাজলা গেইট সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা। 

‎তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে হামলার ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, ঘটনাস্থলের পাশেই থাকা কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের নিষ্ক্রিয়তার জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগে কাজলা ক্যান্টিন বন্ধ করে দিতে হবে।

‎সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবস্থান করার পর প্রশাসনের আশ্বাসে ৯ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করেন তারা।

এর আগে, গতকাল রাত ১১টার দিকে কাজলা ক্যান্টিনে কয়েকজন শিক্ষার্থী রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে মুখোশধারী ও হেলমেটপরিহিত একদল লোক রেস্টুরেন্টে ঢুকে কয়েকজনের ছবি দেখিয়ে একজনকে খুঁজতে থাকে। পরে হঠাৎ তারা এলোপাতাড়ি হামলা শুরু করে। তাদের হাতে হাতুড়ি, লোহার রড, রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। এ সময় দুই শিক্ষার্থীকে মারতে মারতে তুলে নিয়ে যায় তারা। 

‎অপহৃত দুই শিক্ষার্থী হলো- ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের আল ফারাবী, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তাহমিদ আহমেদ বখশী। হোটেলে খাবার নিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মিনহাজ। এর মধ্যে আল ফারাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হল শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। পরবর্তীতে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ১৫ জুলাই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন।

‎এরপর রাত ১২টার দিকে বিনোদপুর এলাকার বেতার মাঠের পাশে ফারাবীকে এবং হবিবুর রহমান হলের সামনে থেকে বখশীকে উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে আন্দোলনরত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস বলেন, “প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে তারা আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করবে। তাদের আশ্বাসে আমরা আগামী ৯ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করেছি।”

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন “আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা যে দাবিগুলো জানিয়েছে পুলিশের সাথে সে বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশ তদন্ত করে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনবে আর যে ক্যান্টিনে ঘটনা ঘটেছে তা দোষীদের গ্রেপ্তারের আগ পর্যন্ত বন্ধ থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ‎রাবি   শিবির   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close