প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম

সেনা-পুলিশ মোতায়েন
কুমিল্লা জেলায় বিএনপি-এর দুই গ্রুপের একই ভেন্যুতে (টাউনহলে) জনসভা। জননিরাপত্তায় টাউনহলে সকল জনসভা স্থগিত করে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করেছে জেলা প্রশাসন।
কুমিল্লা ৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপি ধানের শীষ প্রতীকে প্রাথমিকভাবে মনোনীত করে মনিরুল হক চৌধুরীকে। ২০ নভেম্বর তারিখে টাউনহল ময়দানে মনিরুল হক চৌধুরীর জনসভা বাস্তবায়নের ঘোষণা দিলে, একই দিনে একই সময়ে টাউনহল ময়দানে কর্মসূচি ঘোষণা করেন আমিন উর রশিদ ইয়াসিন।
উল্লেখ্য, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলা বিগত সময়ে দুইটি নির্বাচনি আসনের অধীনে ছিল, সর্বশেষ সংশোধনী অনুযায়ী সদর ও সদর দক্ষিণ একই আসনের অধীনে চলে আসায় বিএনপি কুমিল্লা জেলা রাজনীতিতে বেড়ে যায় অন্তঃকোন্দল।
দলীয় নমিনেশন না পাওয়া ও একই সাথে কুমিল্লা সদরের রাজনীতিতে পরিচিত মুখ, একাধিকবার নির্বাচিত মেয়র "মনিরুল হক সাক্কু," মনিরুল হক চৌধুরীকে সমর্থন দেওয়ায় খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপি এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা সত্ত্বেও আমিন উর রশীদ ইয়াসিন অনেকটা কোণঠাসা অবস্থায় আছেন।
সেই প্রেক্ষাপটে সদরের রাজনীতিতে তিনি কোনো ছাড় দিবেন না বলে জানিয়েছেন। ফলশ্রুতিতে একই ভেন্যুতে বিএনপি এর দুই গ্রুপের আলোচনা সভা ডাকা হয়। এই ঘটনাকে কেন্দ্রে করে শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করলে প্রশাসন টাউনহলে উভয় গ্রুপের জনসভা স্থগিত করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টাউনহল জুড়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ