প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:৫০ পিএম

প্রাথমিক ভাবে প্রার্থী ঘোষণা করার পর থেকেই (কসবা ও আখাউড়া) প্রার্থী পরিবর্তনের দাবিতে একাংশের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করে আসছেন। এমনকি প্রাথমিক মনোনয়ন ঘোষণার পরও ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই পক্ষই আলাদা কর্মসূচি পালন করেছে।
কবির আহমেদ ভূইয়ার সমর্থনে বুধবার সন্ধ্যায় আখাউড়ায় বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় কয়েক হাজার নেতাকর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একই ধরণের কর্মসূচি কসবা উপজেলাতেও হওয়ার কথা রয়েছে।
মশাল মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু। বক্তব্য রাখেন বাহার মিয়া সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন খান প্রমুখ।
বক্তারা বলেন কবির আহমেদ ভূইয়া দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে থেকেছেন। অথচ তার বদলে দেশের বাইরে থাকা একজন মনোনয়ন দেওয়া হয়েছে। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
খোজঁ নিয়ে জানা যায়, এই আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে প্রাথমিকভাবে দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়। কিন্তু বিএনপির বর্তমান নেতৃত্ব (একাংশ) ও তাদের অনুসারীরা তা মেনে নিতে পারছে না। তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন। তারা মুশফিকুর রহমানের বদলে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এ অবস্থার ফলে বিএনপির দুই গ্রুপের দ্বিধাবিভক্তি হয়ে পড়ছে।
স্বদেশ প্রতিদিন/ এমএস