বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
তারেক রহমানের জন্মদিনে ঢাবিতে ছাত্রদলের ফ্রি মেডিকেল ক্যাম্প
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে ডাকসু ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমের পরিচালনাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমল মেডি এইড’।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাবির বটতলায় দিনব্যাপী এ আয়োজন করা হয়। এ সময় মেডিসিন, গাইনী, অর্থোপেডিক্সসহ মোট ১১টি বিভাগে চিকিৎসা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, “গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে সবাই সবার পাশে দাঁড়াবে। দল-মত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে একটা পারস্পরিক সৌহার্দ্য থাকবে। এই মেডিকেল ক্যাম্প তারই একটি বহিঃপ্রকাশ।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনাদের সমালোচনা ও প্রশংসাগুলো অব্যাহত থাকুক, যাতে আমরা এখন থেকে জবাবদিহির সংস্কৃতিতে বড় হই।”

তিনি বলেন, “হলে থাকা অবস্থায় আমাদের স্বাস্থ্যে একটা নেতিবাচক প্রভাব পড়ে, যা আসলে বোঝা যায় না। হল থেকে বের হলে বোঝা যায় যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো স্বাস্থ্যের কী অপূরণীয় ক্ষতি করে দেয়। পরবর্তী সময়ে আমাদের চিকিৎসার ওপর থাকতে হয়। বিশ্ববিদ্যালয়ের বয়স ১০৪ বছর হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোনো ফার্মেসি নেই। জরুরি প্রয়োজনে ওষুধ আনতে আমাদের বিশ্ববিদ্যালয়ের বাইরে যেতে হয়।”

হাসনাত আবদুল্লাহ মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানাবিধ মানসিক চাপে থাকে-শিক্ষার চাপ, আর্থিক সংকট, পারিবারিক চাপ, ব্যক্তিগত সম্পর্কের সমস্যা, রাজনৈতিক পরিবেশ সব মিলিয়ে অনেকেই মানসিক জটিলতার মধ্য দিয়ে যায়। কিন্তু তাদের কথা কেউ শোনে না।”
 
হাসনাত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনার উল্লেখ করে বলেন, “ব্যবসায় শিক্ষা অনুষদের আমাদের এক তরুণ হাজারীবাগে মসজিদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল। এই ঘটনাই আমাদের বোধ করায় মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা কতটা জরুরি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   জন্মদিন   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close