বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার চলমান চুক্তি প্রক্রিয়া, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত আগের শুনানিতে আটর্নি জেনারেলের আশ্বাস থাকা সত্ত্বেও প্রক্রিয়া এগিয়ে নেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সব কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) শুনানিতে রিটকারী পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশের নিরাপত্তা সরাসরি জড়িত। বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রায় সব রাজনৈতিক দল এবং সেনাপ্রধানও এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলে রাজস্ব বাড়বে না, বরং বিরাট অংশ বিদেশে চলে যাবে। আমরা চুক্তি প্রক্রিয়া বাতিল করে রুল যথাযথ ঘোষণার আর্জি জানাচ্ছি।’

শুনানি শেষে আদালত আজ নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেন।

এর আগে, গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ২২-৩০ বছরের জন্য এনসিটি পরিচালনার দায়িত্ব দেয়ার প্রক্রিয়া চলছে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের ৯২ শতাংশ কনটেইনার হ্যান্ডলিং করে, তাই এটি বিদেশি সংস্থার হাতে দিলে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি হতে পারে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নিউমুরিং   কনটেইনার   টার্মিনাল   হাইকোর্টের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close