বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তের হামলায় মহাসড়ক অবরোধ
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:০১ পিএম

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন এই মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
‎এসময় তারা,  ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘সন্ত্রাসীর আস্তানা ভেঙে দাও’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘রাকসু কী করে, আমার ভাই মেডিকেলে’সহ বিভিন্ন স্লোগান দেন।
‎আন্দোলনকারীদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার সময় তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারী দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের আল ফারাবী, ২০২৩-২৪ বর্ষের তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মিনহাজ গুরুতর আহত হন। আহত বখশী রাবি মেডিকেল সেন্টার এবং ফারাবী ও মিনহাজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
‎আন্দোলনকারী শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করলে আন্দোলন আরও কঠোর হবে। পুলিশ ফাঁড়ির পাশেই এমন ঘটনা ঘটল, অথচ তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটা অগ্রহণযোগ্য। ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে, তাই ক্যান্টিনটি বন্ধ করতে হবে। আর ১০ বার ফোন করার পরও রাকসুর ভিপি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর এমন আচরণে আমরা নিন্দা জানাই।’
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং চেষ্টা করছে অপরাধীদের ধরার। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের শান্ত করতে প্রশাসন কথা বলছে।’

স্বদেশ প্রতিদিন/ এমএস




 


আরও সংবাদ   বিষয়:  রাবি   মহাসড়ক অবরোধ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close