সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেশের গণতন্ত্রকে সুসংহত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি দাবি করেন, এ রায় ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব ঠেকাতেও সহায়ক হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “ক্ষমতায় টিকে থাকার লক্ষ্যে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথরুদ্ধ করবে।”

তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্তের বিষয়ে রিজভী বলেন, “অনেক মানুষ অসুস্থ, ক্ষুধার্ত। এমন অবস্থায় তারেক রহমান জন্মদিন পালনকে সমীচীন মনে করেননি। বিএনপি ক্ষমতায় এলে তার মানবিক ও সেবামূলক কাজের পরিধি আরও বাড়বে।”

শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, “তিনি মানবিকতা ধারণ করতে পারেননি বলেই নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নিষ্ঠুরতা আর কেউ দেখাতে পারেনি।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  গণতন্ত্র   রক্ষা   রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close