প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:১২ AM

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী স্ত্রী আটক করেছে।
জানা যায়, বুধবার রাত প্রায় ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা কাম্পের সেনাবাহিনীর সদস্যরা ঐতিহাসিক পাহাড়পুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল গ্রামের মৃত ফজলুল রহমান এর ছেলে হিরা রহমান এবং হিরার স্ত্রী মৌসুমিকে গাঁজাসহ আটক করা হয়। এসময় স্বামী- স্ত্রী দুজনের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোবাইল কোর্ট এর মাধ্যমে স্বামী স্ত্রী দুই জনকে মোট ১হাজার অর্থ দণ্ড সহ ১ মাসের সাজা দেওয়া হয়।পরে তাদের দু-জনকেই থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর নওগাঁ সেনা কাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ