বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি এড়াতে অ্যান্টিবায়োটিকের সচেতনতা কর্মসূচি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:২১ AM

‎অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকিসহ অ্যান্টিবায়োটিকের অপব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়। বুধবার আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবাইলোজি স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্টারের আয়োজনে এ কর্মসূচি শুরু হয়।
‎আয়োজকরা বলছেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। 
‎রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যন্টিবায়োটিক গ্রহণ এবং যত্রতত্র দোকানে এই ঔষধের সহজলভ্যতা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে বহুগুণ। অ্যামোক্সিসিলিন, সেফিক্সিম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন ও মেট্রোনিডাজলের মতো গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিকের কার্যকরিতা কমে গেছে। সংশ্লিষ্ট ব্যাকটেরিয়া এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে।
‎বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেসিস্টেন্স এখন বিশ্বের শীর্ষ ১০টি স্বাস্থ্য ঝুঁকির অন্যতম। প্রতি বছর বিশ্বে এ কারণেই প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয়। 
‎মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি ড. ইমতিয়াজ হাসান বলেন, অবিলম্বে দেশে অ্যন্টিবায়োটিকের অপব্যবহার রোধ করতে হবে। সরকারি তদারকির মাধ্যমে যত্রতত্র এসব ঔষধ বিক্রি বন্ধ করতে হবে। জনসচেতনতায় গ্রাম-গঞ্জে সচেতনতা ক্যাম্প করতে হবে। তা না হলে ভবিষ্যত প্রজন্মের ঝুঁকি তীব্র হবে। 
‎কর্মসূচির প্রথমদিন সচেতনতা র‍্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। এতে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close