বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
একদিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা দুই দফা কমার পর আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা।

আজ বুধবার (১৯ নভেম্বর) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম কার্যকর হবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে বলে জানায় বাজুস।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য:

২২ ক্যারেট: ২,০৯,৫২০ টাকা

২১ ক্যারেট: ২,০০,০০৩ টাকা

১৮ ক্যারেট: ১,৭১,৪২৬ টাকা

সনাতন: ১,৪২,৫৯২ টাকা

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। ডিজাইন ও মান অনুযায়ী মজুরি পরিবর্তন হতে পারে।

এর আগে, ১৮ নভেম্বর বাজুস প্রতি ভরিতে ১,৩৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৬ হাজার ৯০৮ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ১৯ নভেম্বর থেকে।

চলতি বছর এখন পর্যন্ত ৭৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ৫৪ বার বেড়েছে, আর ২৫ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।

সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর রুপার দাম ৯ বার সমন্বয় হয়েছে, এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় হয়েছিল মাত্র ৩ বার।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সোনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close